বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখনও প্রেরণা যোগায় : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে এখনও জনগণকে অনুপ্রানিত করছে বলে মন্তব্য করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এসময় তিনি প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখনো আমাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে।’ (খবর বাসসের)
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কেউ আর নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আর কেউ বিকৃতও করতে পারবে না। পারবে না তররুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে।’ কারণ বিশ্ব প্রযুক্তিগত অগ্রগতির জন্য নতুন প্রজন্মের কাছে এখন সবকিছুই উন্মুক্ত।’
বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ভাষণ দেয়া হলেও সেগুলো লিখিত ছিল। আর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ছিল উপস্থিত বক্তৃতা। যেটি বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে দিয়েছিলেন। আর সেই ভাষটি জ্যাকব এফ ফিল্ডের ‘ গ্রেট স্পির্চেস ইন মিনিটস’ বইয়ে ২৫০ হাজার বছরের শ্রেষ্ট মানুষকে উদ্বুদ্ধকারী ২০০টি ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান করে নিয়েছে বলেও জানান তিনি।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হয়।
ডেসিস/জকে/০৬ মার্চ২ ০২২ইং

IT Factory Bangladesh