বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৯ ১০:২২:৪৮


হরতালেরে পর এবার ৩দিনের অবরোধ ডেকেছে বিএনপি

ছবি, দলীয় লগো

হরতালের পর এবার আগামি মঙ্গলবার থেকে সারাদেশে ৩দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

ফলে ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে আগামি বৃহস্পতিবার (২নভেম্বর) পর্যন্ত দেশের সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৯ অক্টোবর) হরতালের তিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে।

এতে বলা হয়, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহসাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

জানাগেছে, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল ৩টারদিকে দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ৬টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ইসলাম পারভেজ ছাড়াও শামীম আহমদ নামের যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতাও নিহত হয়েছেন। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন।


ডেসিস/জেকে/ ২৯ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code