বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সমগ্র দেশ



ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৫ ০৭:০৬:৩০


বিশ্বম্ভরপুরে ৪লাখ টাকার চিনিসহ গ্রেপ্তর ২

ছবি, পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃতরা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৪লাখ টাকা মূল্যের ৮০ বস্তা ভারতীয় চিনিসহ ২ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে আব্দুল্লাহ মিয়া (৩৫) ও গিয়াস উদ্দিন (৪০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর বিশ্বম্ভরপুরের সালামপুর গ্রাম থেকে দু’টি পিকআপসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুটি পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে।


ডেসিস/জেকে/২৫ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code