শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৩-১৫ ০৬:৪৫:০৭


দেশের এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দেশের এক কোটি মানুষকে বিশেষ কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, প্রথমে এককোটি মানুষকে ট্রার্গেট করা হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে তারা যাতে ন্যায্যমূল্যে নিত্য পণ্য ক্রয় করতে পারেন সে জন্য তাদেরকে এ কার্ড দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) তাঁর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে সূচনা বক্তব্যে সরকারের এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ৫০ লাখ লোককে এই কার্ড দেওয়া হয়েছে। যাতে তারা ১০ টাকায় চাল কিনতে পারে।

আর কভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে দেশের ৩৮ লাখ লোক আর্থিক সহায়তা পেয়েছে। 'এদের সঙ্গে আরো অনেককে অন্তর্ভূক্ত করা হবে। সবমিলিয়ে দেশের মোট এক কোটি মানুষ এই কার্ড পাবে।

তেলের মূল্যবৃদ্ধি নিয়ে টাস্কফোর্স গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে সমস্যা না হওয়ার জন্য ভোজ্য তেলের ভ্যাট কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলে তখন আর খুব বেশি কিছু করার থাকে না। তখন একটু ‘কমপ্রোমাইজ’ করতেই হয়।

দেশে এখনও ১৮ লাখ টন খাদ্য মজুদ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে যা পারেন সেটাই উৎপাদন করবেন। ‘কারো এতটুকু জমি যেন অনাবাদি না থাকে। প্রত্যেকটা এলাকাতেই কিছু না কিছু উৎপাদন হবে। এতে করে আামাদের যে খাদ্য চাহিদা সেটা পূরণ হবে।


ডেসিস/জকে/ ১৫ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code