শুক্রবার ঢাকায় ফিরছেন অসুস্থ সাবেক অর্থমন্ত্রী মুহিত
শুক্রবার ঢাকায় যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী অসুস্থ মুহিত শুক্রবার (১৮ মার্চ) জন্মভূমি সিলেটের নিজ বাসা থেকে ঢাকায় চলে যাওয়ার কথা রয়েছে অসুস্থ সাবেক অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মুহিত’র।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুহিত দেড় বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। তবে, এ বিষয়টি এখনও জানেন না মুহিত। বর্তমানে ভাইবোনদের চেষ্টাতেই তাঁর চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। অসুস্থ থাকার পরও গত সোমবার নিজ জন্মভূমি সিলেট আসেন তিনি।
এর আগে গত বছর জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও দেশে লিভার ক্যান্সারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব বুধবার গণমাধ্যমকে জানান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিভারের ক্যান্সার বর্তমানে যে অবস্থায় আছে, সে অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন রোগীর প্রবল ইচ্ছে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন জানান, দেড় বছর আগে লিভার ক্যান্সারের কথা জানতে পারেন তারা। ইচ্ছে ছিল লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর। কিন্তু তা আর হয়ে উঠেনি।
প্রসঙ্গত, ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি অর্থমন্ত্রী হিসাবে দেশে ১২টি বাজেট উপস্থাপন করেন। যার ১০টিই ছিল আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্যও। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন ছোট ভাই ড. একে আবদুল মোমেন। এরপর একে আবদুল মোমেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
ডেসিস/জকে/ ১৭ মার্চ২ ০২২ইং

IT Factory Bangladesh