বিএনপির জন্য পেছনের দরজাও খোলা নেই : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির জন্য আর পেছনের দরজাও খোলা নেই। কারণ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারাই ধ্বংস করেছে। যে কারণে পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার আর সুযোগ নেই।
মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ক্যাথল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বরেন, বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। জোর করে ক্ষমতা দখল করেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে।স্বাস্থ্য সেবা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে।
ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।
ডেসিস/জেকে/১৫ ফেব্রুয়ারি ২০২২ইং

IT Factory Bangladesh