শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-২৪ ০৬:০১:০৭


বিল থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফারজানা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুমিল্লার আদর্শ উপজেলার আলিপুর গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক ইকবাল হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার আলেখারচর গ্রামে।

রোববার (২৪ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি বিল থেকে মাথা থেতলানো হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ফারজানার স্বামী ইকবাল একজন মাদকাসক্ত। অটোবাইক চুরির মামলায় তিনি কারাগারে ছিলেন। গত ১৯ এপ্রিল জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন। গত শনিবার বিকেলে ইকবাল তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। রোববার সকাল ৯টায় ফারজানার স্বামী তার মামি শাশুড়িকে ফোন করে জানান, ফারজানাকে কে বা কারা হত্যা করে বিলের মধ্যে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছে।

পরে ফারজানার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশে জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতে ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে মরদেহ বাড়ির অদূরে ফেলে রাখে। ফারজানার মাথায় ভারী কিছুর আঘাতে থেতলানো হয় এবং হাত, পা ও মুখ বাঁধা ছিলো। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছে।


ডেসিস/জকে/ ২৪ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code