শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-০৯ ০৬:৫০:২২


সেই টিটিই শফিকুল কর্মস্থলে ফিরেছেন

বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে ফিরেছেন পাকশী রেল বিভাগের টিটিই শফিকুল ইসলাম। সোমবার (৯ মে) সকালে তিনি তার নিজ কর্মস্থলে যোগদান করেন।

এরআগে ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়ে বিনা টিকিটে ৩ ট্রেন যাত্রীর সঙ্গে ‘অসদাচারণ’ এবং জরিমানা করার দায়ে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়। রেলমন্ত্রীর আত্মীয়ের সঙ্গে এ ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে মোবাইল ফোনে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়।

এরপর গত শুক্রবার (৬ মে) থেকে এ আদেশ কার্যকর হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে গত ৫ মে রাতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিনযাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন। এসময় ট্রেনের কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্ব নিম্নহারে ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন।

এসিও’র পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই ৩ ট্রেনযাত্রীকে এসি টিকিটের পরিবর্তে ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩৫০ টাকা করে মোট ১০৫০ টাকায় জরিমানাসহ সুলভ শ্রেণীর নন এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেন।

সূত্র জানায়, ওই ৩ যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করলেও তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’ করার অভিযোগ করেন। আর সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আর গত রোববার ৭ মে শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

টিটিই শফিক জানান, ঊর্ধ্বতন এসআরআইটি বরকতুল্লাহ আলামিনের কাছ থেকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডারের (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) কথা জেনেচেন। তারপর মঙ্গলবার (৯ মে) সকালে অফিসে আসেন। অর্ডারের কপিটি অফিসে পৌঁছানোর পর অনানুষ্ঠানকিভাবে তিনি তার কাজ (ডিউটি) শুরু করবেন।


ডেসিস/জকে/ ৯ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code