অন্যকে ফাঁসাতে প্রতিবন্ধী মেয়েকে হত্যা : আদালতে বাবার স্বীকারুক্তি!
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যা করেন বাবা। শনিবার (১ অক্টোবর) মৌলভীবাজার আদালতে এমন স্বীকারুক্তি দিয়েছেন দিগিন্দ নম সরকার নামের এক পাষন্ড পিতা।
স্বীকারুক্তিমুলক জবানবন্ধীর পর আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক।
তিনি জানান, বিস্কুটের সূত্রধরে প্রতবিন্ধী হত্যা মামলার রহস্য উদঘাটন করেন তারা (পুলিশ)। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিগিন্দ নম সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার বিজ্ঞ আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
তিনি আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে বসত ঘরের দক্ষিন পাশে গাছে ঝুলানো অবস্থায় পপির লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। এরপর মেয়ের বাবার দায়ের করা মামলায় একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী সুরমান মিয়া এবং কাজল মিয়াকে আসামী করা হয়। সুরমান মিয়াকে আটক করে জেল হাজতেও পাঠানো হয়।
এরপর নির্দেশনা মতে থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম এবং এসআই হারুন অর রশীদ মামলার অধিকতর তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে জানতে পারেন বিস্কুটের প্যাকেট নিহত পপির বাবা দিগিন্দ সরকারই ক্রয় করেন।
এজাহারে মিথ্যা তথ্য দেখে সন্দেহ হলে পরবর্তীতে নিহত পপি সরকারের বাবা দিগিন্দকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিগিন্দ মেয়ে হত্যার দায় স্বীকার করেন।
ডেসিস/জেকে/ ২ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh