মাধবপুরে ১৮টি মোবইলফোন ও ল্যাপটপসহ যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে একটি ল্যাপটপ ও ১৮টি চোরাই মোবাইল ফোনসেটসহ হজরত আলী সিয়াম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার এসআই রাজিব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এগুলোর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেসিস/জেকে/২৭জানুয়ারি ২০২৩্কেইং

IT Factory Bangladesh