প্রতারণা মামলায় জুড়ীতে ব্যবসায়ী গ্রেপ্তার
মৌলভীবাজারের জুড়ীতে বাহার উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার (৯ মে) রাতে জুড়ী থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে গাজীপুুরে ৪২০/৪০৬/৫২০ দন্ডবিধি আইনে টাকা আত্মসাতের একটি প্রতারণা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সিআর মামলা নং ১০০৭/২২ ইং।
ডেসিস/জেকে/ ১০ মে ২০২৩ইং

IT Factory Bangladesh