কুরমাঘাটের চেকপোস্ট পরিদর্শন করেছেন ডিআইজি মফিজ
মৌলভীবাজারে কমলগঞ্জের কুরমাঘাটের ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তি।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ তিনি এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী ডিআইজি মফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমান্তের আশপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৩ ডিসেম্বর ২০২২েইং

IT Factory Bangladesh