সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০২ ০৭:৩৫:২৪


মালার রায় শুনার পর পালিয়ে যান আসামি, অতহপর...

প্রতিকী ছবি

মৌলভীবাজারে আদালতে এক মামলার রায় ঘোষণার পর বাবলু মিয়া (৩৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

শনিবার (১ অক্টোবর) ভোরে থানার এসআই কাঞ্চন দাশ হবিগঞ্জের নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে বাবলু মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার বাবলু মৌলভীবাজার সদর উপজেলার বালিয়ারবাগ গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।

এরআগে গত ২৭ সেপ্টেম্বর একটি মামলার রায়ে বিচারক বাবলুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার সময় বাবলু মিয়া সুকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান।

পরে আসামিকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত ওই আসামীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডেসিস/ জেকে/ ২অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code