শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২৩ ০৬:৩১:২৬


ঘুর্ণিঝড় সিত্রাং, ঝুঁকিতে দেশের ১৯ জেলা

ফাইল ছবি

আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় সিত্রাং। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন ওই ঘুর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় ১৯টি জেলায় একযোগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

তিনি বলেন, পূর্বাভাসমতে ১৯টি (উপকূলীয়) জেলাই ঝুঁকিপূর্ণ। কারণ গত ৩বছওে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটির আঘাত হানার এলাকা অনেক বেশি।

রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে ঘুর্ণিঝড় সিত্রাং ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী গণমাদ্যমকে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এর অবস্থান হলো ৮৮.৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, এটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছার পর সরাসরি উত্তর-পূর্ব দিকে মোড় নিতে পারে।

যদি উত্তর-পূর্ব দিকে মোড় নেয় তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে।

অহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এর প্রভাবে উপক‚লীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম ও কক্সবাজারে আঘাত হানবে। এতে ওই ১৯ জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৩-০৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।


ডেসিস/জেকে/২৩ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code