শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২৫ ০৬:৪৪:২৭


ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় অঞ্চলের ৪১৯ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় অঞ্চলের ব্যবাপক ক্ষতি সাধন হয়েছে। এতে উপক‚লীয় অঞ্চলের ৪১৯টি ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি ৬ হাজার হেক্টর ফসলি জমিসহ আরও ১ হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিত্রাং পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভোলার উপর দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়। প্রথমে বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া দিয়ে আঘাত হানার কথা থাকলেও দিক পরিবর্তন করে সেটি ভোলার উপর দিয়ে প্রবাহীত হয়। তবে এতে যে পরিমান ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল তেমনটা ঘটেনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিত্রাংয়ের কারণে উপক‚লীয় লোকজন যারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিলেন তারা বাড়ি ফিরেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমান জানার পর দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢেউটিনসহ আর্থিক সহযোগীতা করা হবে।


ডেসিস/জেকে/২৫ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code