বিশ্বনাথ পৌরসভার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে উন্নয়নের জোয়ার বইলেও বিশ্বনাথে কোন কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না।
এবার সুযোগ এসেছে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদ নৌকা মার্কা নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন। তাই বিশ্বনাথ পৌরসভার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের রামপাশা অটোরিকশা ষ্ট্যান্ডের সামনে নৌকা মার্কার মেয়র প্রার্থী ফারুক আহমদের শেষ নির্বাচনী পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করছে।
উন্নয়ন বঞ্চিত বিশ^নাথের উন্নয়ন চাইলে দলমত নির্বিশেষে আগামী ২ নভেম্বর নৌকায় ভোট দিয়ে ফারুক আহমদকে বিজয়ী করুন।
এসময় নৌকা মার্কা মার্কায় ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রনজিত সরকার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য এএইচএম ফিরোজ আলী, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর,
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
ডেসিস/জেকে/ ৩১ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh