তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবেনা : ফরিদপুরে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবেনা।
আর নির্বাচন হলেও বিএনপি ওই নির্বাচনে অংশ নেবেনা। কারণ আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়ে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, জাতীয় সরকার কেমন হবে তা আগামীতে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।
তিনি বলেন, বিগত দুই নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি।
মানুষও ঘুরে দাঁড়িয়েছে। যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে তথক্ষণ দেশে আর কোনো নির্বাচন হবে না।
ডেসিস/জেকে/ ১২ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh