মঞ্চে উঠা নিয়ে দিরাই আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
মঞ্চে উঠা নিয়ে সুনামগঞ্জের দিরাই আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আজমল হোসেন চৌধুরী নামের একজন নিজত ও উভয় পক্ষে ১৫জন আহত হয়েছেন।
নিহত আিজমল কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সোমবার (১৪ নভেম্বর) দিরাই আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
আজমল হোসেনের ভাগ্নে রহমত আলী জানান, তিনি ও তার মামা একসঙ্গেই ছিলেন। মারামারির সময় তার মামার পিঠে দুটি ইটের ঢিল পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মামাকে মৃত ঘোষণা করেন। জানাগেছে, সোমবার দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মঞ্চে উঠা নিয়ে সভায় সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ করে ইটপাটকেল ও চেয়ার ছুড়েন। তবে, প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার সমর্থকদের মঞ্চে উঠতে না দেওয়ায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, আওয়ামী লীগ নেতা এবাদুর রহমান কুবাদ, পৌর কাউন্সিলর এবিএম মাসুম।
দিরাই থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ডেসিস/জেকে/১৪ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh