শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-১৭ ০৫:১৯:১৫


চিনির সঙ্গে আবারও সয়াবিন তেলের দাম বাড়লো

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। সেই সঙ্গে বেড়েছে চিনির দামও। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম ১০৮ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। এতে প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত প্রতি কেজি চিনি ১০৮ টাকা হারে কার্যকর করা হলো।

১৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া ভোজ্যতেলের নতুন দাম প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ৫ লিটারের বোতলের দাম ৯২৫ টাকা, খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭২ টাকা এবং পাম ওয়েল ১২১ টাকা।

এর আগে গত ৩ নভেম্বর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ৪ নভেম্বর থেকে সে দাম কার্যকর হয়। সে সময় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কৃর্তপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

তারা জানান, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়।

দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে চিনির নতুন দাম কার্যকর করা হয়। একই ভাবে ভোজ্যতেলেরও দাম নির্ধারণ করা হয়।


ডেসিস/জেকে ১৭ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code