ভাইসহ উপজেলা চেয়ারম্যান ৩দিনের রিমান্ডে
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সাল শাহ ফটিকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরের পর নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুন নাহার রিটা এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নলডাঙ্গা থানার এসআই মানিক কুমার জানান, তিনি আদালতে হাজির হয়ে ওই আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানাগেছে, নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলম জীবন উপজেলা চেয়ারম্যান আসাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আপত্তিকর মন্তব্য করেন।
এই ঘটনার জেরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আসাদুজ্জামান আসাদ ও তার ভাইয়েরা প্রকাশ্যে জীবনের ওপর হামলা চালান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেসিস/জেকে/২৩ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh