শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০১-০৩ ০৭:০০:৩৬


সিলেটের নতুন ডিআইজি ছগির মিয়া

ছবি, সিলেটের কারা ডিাইজি প্রিজন্স ছগির

খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে বদলি করে সিলেটের ডিআইজি করা হয়েছে। আর সিলট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে খুলনা থেকে বদলি করে সিলেটের ডিআইজি করা হয়।

একই সঙ্গে আরও ৩ কারা উপ-মহাপরিদর্শকদেরও বদলি করা হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগের কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীমকান্ত পালকে খুলনা বিভাগে এবং ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালৈ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


ডেসিস/জেকে/০৩ জানুয়ারি ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code