মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

খেলা



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-০২ ০৯:২৮:৪৯


বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ৩য় আসর শুরু

লক্ষ টাকার ফুটবল উদ্বোধন করছেন থানার ওসি গাজী আতাউর রহমান

প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে তৃতীয়বারের মতো শুরু হলো লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধন করা হয়।

৮টি দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড ১-০ গোলের ব্যবধানে টেংরা অগ্রণী যুব সংঘকে হারিয়ে বিজয়ী হয়।

বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^নাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই।

বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নাজির আহমদসহ আরও অনেকে।


ডেসিস/জেকে/২মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code