শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

খেলা



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-২৬ ০৮:২৪:৫৩


বিশ্বনাথে মরহুম জামাল আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলোয়াড়দের সঙ্গে হাত মিলাচ্ছেন প্রধান অতিথি শফিক চৌধুরী

সিলেটের বিশ্বনাথে মরহুম জামাল আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৩’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে পৌর শহরের জানাইয়া মাঠে এই টুর্নামেন্টর উদ্বোদন করা হয়।

নক-আউট এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৮টি ফুটবল দলের মধ্যে উদ্বোধনী খেলায় ৩-১ গোলের ব্যবধানে সিলেট কসমস ক্লাবকে হারিয়ে বিএফসি বিশ্বনাথ জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ অপরাধমুক্ত না থাকলে শান্তির সমাজ বিনির্মান করা সম্ভব নয়। আর শান্তির সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি পরতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট কসমস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী।

ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক মহব্বত আলী জাহান, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন,

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহাব আলী মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ফুটবলার সেবুল আহমদ, আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ।


ডেসিস/জেকে/ ২৬ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code