আগামি ২৮ ফেব্রুয়ারি বিশ্বনাথে শুরু হচ্ছে লক্ষ-টাকার ফুটবল টুর্নামেন্ট
সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে আগামি ২৮ ফেব্রুয়ারি) তৃত্বীয়বারের মতো শুরু হচ্ছে লক্ষ-টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
পবিত্র শবে-বরাত ও রমজান মাস সন্নিকটে থাকায় এবছর ৮টি দলের মধ্যেই সীমাবদ্ধতা রেখে এই টুর্নামেন্ট পরিচালনা করা হবে বলে জানালেন টুর্নমেন্টটির আয়োজক ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র সদস্যরা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পৌরশহরের এম. মজনু ফোরামের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজকরা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ২৮ ফেব্রুয়ারি নাগাদ শিমুলতলা গ্রামের মাঠে এই টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগীতা কামনাসহ টুর্নামেন্টের আরও নানা বিষয়াদি তুলে ধরে বক্তব্য দেন, ‘বিশ^নাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র সভাপতি লোকমান আহমদ, সহ-সভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা উপদেষ্ঠা মোহাম্মদ খলিল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী ও ফুটবলার জসিম উদ্দিন।
ডেসিস/জেকে/১৯ ফেব্রুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh