সিলেটে শিশু ধর্ষণ, ৯মাস পর ঢকায় গ্রেপ্তার
৯মাস আগে ২০২২ সালের আগষ্টে সিলেটে ১০বছর বয়সী এক শিশুকে নিজ ট্রাকে তুলে ধর্ষণ করে রুশন আলী বেপারী (৪৭) নামের এক চালক।
এঘটনার ৯মাস পর ঢাকায় তাকে ট্রাকসহ গ্রেপ্তার করে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৯ মে) রাতে ট্রাকসহ রাজধানীর শ্যামপুর ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি জানান, আটক রওশন আলী পেশায় ট্রাক চালক। তিনি প্রায়ই ট্রাক চালিয়ে ভিকটিম শিশুর বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন। আর রাস্তায় দেখা হলেই তিনি শিশুটিকে চকলেট কিনে দিতেন।
এভাবে বেশ কিছুদিন চকলেট কিনে দিয়ে দিয়ে প্রলোভন দেখিয়ে তার বিশ্বাস অর্জন করেন। এরপর ২০২২ সলের ২ আগস্ট সকালে রওশন আলী বেপারী ভিকটিম শিশুটিকে রাস্তায় দেখতে পেয়ে ডেকে ট্রাকে তুলেন শিশুটিকে।
এরপর সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার নানাবুরার পাথরের সাইটের নির্জন রাস্তায় পার্শ্বে ট্রাকটি থামিয়ে, ট্রাকের কেবিনেই শিশুটিকে ধর্ষণ করেন। এসময় ভিকটিম শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।
তার পর জ্ঞান ফিরলে ওই দিন বিকেলে শিশুটিকে ধর্ষক রওশন আলী কিছু বিস্কুট ও অন্যান্য জিনিসপত্র কিনে দিয়ে ট্রাক থেকে নামিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার রওশনকে সিলেট এয়ারপোর্ট থানায়হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
ডেসিস/জেকে/১০ মে ২০২৩ইং

IT Factory Bangladesh