শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২৫ ০৬:২৯:৫১


বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলতে বিজ্ঞপ্তি জারি

ছবি সংগৃহীত

আদালতে মামলা শুনানিকালে বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলতে বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ এর ক্ষেত্রে এখন থেকে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে বিচার চলাকালে এই বেঞ্চের ওজ্যষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলেগেছে। তাই আজ থেকে আপনারা ‘মাই লর্ড’ কিংবা ইওর লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, এটা সম্মানার্থে। আর আদালত বলেন, ইওর অনার বা স্যার সম্বোধন করলেও তারা সম্মানিত বোধ করবেন। পরে ওই আদালতকক্ষের বাইরে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।

এ ব্যাপারে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন গণমাধ্যমকে বলেন, এই নির্দেশনা কেবল এই একটি বেঞ্চের জন্য।



ডেসিস/জেকে/২৫জুলাই ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code