শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০২ ০৬:৩৮:৪৭


তারেক জিয়া ও তার স্ত্রী জোবায়দার কারাদন্ড, সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও

২কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

ফাইল ছবি, তারেক রহমান ও ডা. জোবায়দা

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় পলাতক তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছর কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে ২ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। তারা দু’জন পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বুধবার (২আগষ্ট) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে, দুদকের এই মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

এ মামলায় গত ১৩ এপ্রিল পলাতক এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়। ওই সময় তিনি গ্রেপ্তার হন।

পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফিরে আসেননি।


তথ্যসূত্র : দৈনিক সমকাল


ডেসিস/জেকে/ ২ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code