মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৩-১৫ ০৬:১৯:৫২


এক প্রতিষ্ঠানসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি

এক প্রতিষ্ঠানসহ এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি। জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ওই ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ দিচ্ছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদেরকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

পদকপ্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও সিরাজুল হক (মরণোত্তর)। এছাড়া চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য মরহুম মো. আমির হামজাকে মনোনীত করেছে সরকার।

এ ছাড়াও স্থাপত্য ক্ষেত্রে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পাচ্ছে এ বছরের স্বাধীনতা পুরস্কার।


ডেসিস/জকে/১৫ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code