ইসলামের চেতনায় উদ্বোদ্ধ হওয়ার আহবান প্রধানমন্ত্রীর
আজ ১৮ মার্চ শুক্রবার যথাযোগ্য মযায়াদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ফরাসি শব্দগুচ্ছ ‘শবেবরাত’র বাংলা অর্থ ভাগ্য রজনী। ইসলাম ধর্মবলম্বীরা বিশ্বাস করেন শাবানের ১৪ তারিখ রাতে পরবর্তি বছরের ভাগ্যনির্ধারিত হয়। যে কারণে এ রাতকে মুসলিম উম্মাহ পালন করেন মহিমান্বিত ভাগ্য রজনি হিসেবে।
পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
তিনি বলেন, করোনাভাইরাস বর্তমানে সমগ্রবিশ্বকে স্থবির করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ডেসিস/জেকে/ ১৮ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh