লিটারে ৮টাকা করে কমেছে সায়াবিন তেলের দাম
আমদানি, উৎপাদন ও রপ্তানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পর সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২০ মার্চ) ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৬টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ফলে এখন থেকে ১লিটারের সয়াবিন তেল ১৬০ টাকা, ৫লিটারের সয়াবিন তেল ৭৬০ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা দরে বিক্রি হবে।
ভোজ্যতেলের পরিশোধনকারী কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রোববার (২০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, নতুন করে নির্ধারণ করা দাম আগামীকাল সোমবার (২১ মার্চ) থেকে মিলগেটে কার্যকর হবে। বাজারে এটি কার্যকর হতে আরও ৫-৭ দিন সময় লাগবে। তিনি বলেন, পাম তেলের দাম এখনও ঠিক হয়নি।
পাম তেলের বিষয়ে আমাদের আরও কিছু তথ্য ও হিসাব নিকাশের বিষয় আছে। আগামী ২২ মার্চ মিল মালিকদের সঙ্গে আবার বৈঠক হবে। ওই বৈঠকে পাম অয়েলের দাম নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/ ২০ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh