মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-২৫ ০৪:২১:৩২


৬৫ বছর পার হলেই হজের সুযোগ নেই

সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, নিবন্ধন করা থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা চলতি বছরে হজের সুযোগ পাচ্ছেন না । এ বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, ইন্টারন্যাশনালী বিশ্বের সঙ্গে একই সিস্টেম চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েগেছে তারা আর হজে যেতে পারবেন না।

মন্ত্রী জানান, আগে হজের সব কাজ সম্পন্ন করতে যেখানে ৩ থেকে ৪ মাস সময় পাওয়া যেত, এবার হাতে মাত্র ৩৪ দিন সময় আছে। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।


ডেসিস/জকে/ ২৫ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code