চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
চলে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ৫৬ মিনিটে তিনি ঢাকার বনানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মুহিতের পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহীদ মিনারে সর্বস্থরের মানষ শ্রদ্ধা নিবেদন করেন। আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে ভূগছিলেন। করোনার মধ্যে দেড় বছর আগে এই রোগ সম্পর্কে জানতে পারেন তিনি। বিষয়টি পারিবারিকভাবেই গোপন রাখা হয়েছিল। এরমধ্যে করোনায়ও আক্রান্ত মুহিত। গত মার্চে জন্মভূমি সিলেট আসলে আবুল মাল আবদুল মুহিতকে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে গুণিশ্রেষ্ঠ সম্মাননাও দেয়া হয়।
আবুল মাল আবদুল মুহিতের জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে। তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।
জানাগেছে, অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেন, যার ১০টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন তারই ছোট ভাই ড. একে আবদুল মোমেন। এরপর একে আবদুল মোমেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
ডেসিস/জেকে/ ৩০ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh