মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-১০ ০৭:৫৩:২৫


১০দিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

ভারতের সঙ্গে বাংলাদেশের পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণে ১০দিন ধরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তাই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আর পেঁয়াজ আসছে না।

তবে, দেশীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বলে জানাগেছে। কিন্তু এভাবে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হলে তেলের পর এবার পেঁয়াজের মূল্য নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করতে পারেন বলে জনমনে আশংকা দেখা দিয়েছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানাগেছে, বন্দর দিয়ে সর্বশেষ ৩০ এপ্রিল ৬৮ট্রকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ এসেছে। এরপর ঈদের ছুটি শেষে গত ৭ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও কোনো পেঁয়াজ আসেনি। এদিকে ঈদের আগে বন্দরে পেঁয়াজ ১৪-১৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিটের মেয়াদ শেষ হয়।

সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন ইমপোর্ট পারমিট না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার তা চালু হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি দিয়ে গত ৩০ এপ্রিল পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ এসেছে। এরপর বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।


ডেসিস/জকে/ ১০ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code