মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-১১ ০৬:০০:০৭


কৃষি এখন সম্মানজনক পেশা : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী : ছবি সংগৃহিত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি গবেষণায় মেধাবীদের আকৃষ্ট করতে বঙ্গবন্ধু সরকারি চাকরিতে কৃষি গ্রাজুুয়েটদের প্রথম শেণীর মর্যাদা প্রদান করে কৃষির আধুনিকায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

আর কৃষি এবং কৃষকদের উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ‘বঙ্গবন্ধু পুরস্কার তহবিল’ গঠন করেন।

এ দেশের অবহেলিত ও চিরশোষিত কৃষকের উন্নয়নের লক্ষে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধুই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আর এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে একটি সম্মানজনক পেশায় পরনিত করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী আরও বলেন, এছর কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের কৃষিখাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান করা হচ্ছে।

১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান আর ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পাবেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

সেইসাথে বিজয়ীদের সনদপত্র, পদক ও নগদ টাকাও দেয়া হবে। তাদের মধ্যে স্বর্ণপদকপ্রাপ্তরা ১লাখ টাকা, রৌপ্য প্রাপ্তরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জ প্রাপ্তরা ২৫ হাজার টাকা পাবেন।


ডেসিস/জেকে/ ১১ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code