বাংলাদেশে কোন দুর্ভিক্ষ হবেনা, প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৩সাল হবে ভয়াবহ। বিশ্বব্যপী দুর্ভিক্ষের এমন পদধ্বনি শোনা যাচ্ছে।
তবে, বিশ্বব্যপী দুর্ভিক্ষ হলেও ইনশা-আল্লাহ বাংলাদেশে কোন দুর্ভিক্ষ হবেনা। সে জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না, আমিও বিশ্বাস করি, কেউ দাবায়ে রাখতে পারবে না।
বিএনপি-জামায়াত যত কথাই বলুক, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাব।বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবেই গড়ে তুলবো ইনশা আল্লাহ।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ওবায়দুল কাদের, উপদষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক।
ডেসিস/জেকে/ ১১ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh