মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-৩১ ০৭:৫৬:১২


দেশের অর্থনীতি ভালো রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

বুধবার (৩১মে) সংসদের বৈঠকে চট্টগ্রাম-১১ আসনের সদস্য আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে সৃষ্ট মন্দাভাব, মূল্যস্ফীতি ও অস্থিরতা দেখা দেয়। যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। আর তা মোকাবিলা করে সরকার দেশের অর্থনীতিকে দ্রুত করোনাপূর্ব উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

তীব্র সংকটের মধ্যেও ২০১৯-২০ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ, যা ওই সময়ে বিশ্বের মধ্যে ছিল অন্যতম সর্বোচ্চ।

তিনি আরও বলেন, অর্থনীতিকে চাঙা করার জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের ফলে ২০২০-২১ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি পায়। ২০২১-২২ অর্থ বছরে আরো বেড়ে ৭ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে।


ডেসিস/জেকে/৩১ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code