মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৬:২০:৩০


রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি

ঢাকায় বিএনপির গাড়ি পুড়ানোর ছবি

আগামিকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিপএনপি। রাজধানীর কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টারদিকে সমাবেশস্থল থেকে এ হরতালের ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী পুলিশের হামলার প্রতিবাদে আগামী কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

এরপর ওই লিখাটি সরিয়ে নেওযা হয়। তারপর বিএনপির পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সারা দেশে নয়, আগামীকালের হরতাল শুধু ঢাকায়।

তারপর আে রক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে হরতালের কথা জানানো হয়।


ডেসিস/জেকে/ ২৮ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code