মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-২৭ ০৩:০৬:৪৭


নির্বাচনে সবার সহযোগীতা চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হিসেবে শপথ গ্রহণ করেছেন কাজী হাবিবুল আউয়াল। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রোববার (২৭ ফেব্রুয়ারি) তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে তিনি বলেন, মানুষের জীবনটাই চ্যালেঞ্জের। নির্বাচনও তাই। তাই চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না।

ওইদিন বিকেলে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষে নতুন যে কমিশন গঠন হয়েছে, সেটাই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে।

এই কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির সংলাপ বর্জন করে বিএনপি, কমিশনের জন্য নাম বাছাইয়ে সার্চ কমিটিতে কারও নাম প্রস্তাব করেনি দলটি। তবে সার্চ কমিটিতে নতুন সিইসির নাম প্রস্তাব করেন গত জাতীয় নির্বাচনে বিএনপির জোট ঐক্যফ্রন্টের শরিক জাফরুল্লাহ চৌধুরী।

অবশ্য বিএনপি জানিয়েছে, তাদের প্রধান দাবি নির্বাচনকালীন নির্দলীয় সরকার। নির্বাচন কমিশনে কারা এলো-না এলো, সেটি নিয়ে তাদের কোন ভাবনা নেই। এই পরিস্থিতিতে বিএনপি ও তার জোটের কাছে নতুন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সুরাহা হয়নি। এক প্রশ্নে নতুন সিইসি বলেন, ‘প্রতিটা নির্বাচনই একটা চ্যালেঞ্জ।

মানুষের জীবনটাও একটা চ্যালেঞ্জ। নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে।’ নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরা আশাবাদী; আমি যে সহকর্মী পেয়েছি, সবাই মিলে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’


ডেসিস/কজকে/২৭ ফেব্রুয়ারি ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code